August 17, 2026, 3:06 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025
  • 389 Time View

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের পর লিগে রায়ো ভ্যালেকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ভ্যালেকানোর এস্তাদিও দে ভ্যালেকাস একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল। পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২১ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ‍্যে রাখতে পারে আলোনসোর দল। অন‍্যদিকে, ভ্যালেকানোর ১৩ শটের দুটি ছিল লক্ষ‍্যে।

ম্যাচের তৃতীয় মিনিটে গোলের জন্য দূরপাল্লার শট নিয়েছিলেন গিলের। তবে তাতে গোল হয়নি। ভ্যালেকানোর গোলরক্ষক বাটাল্লা দারুণভাবে সেভ করেন। ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে রিয়াল গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল।

এরপর ভিনিসিউসের নেয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন বাটাল্লা। এরপর প্রথম হাফে আরও কিছু ছোট ছোট আক্রমণ করে রিয়াল, তবে তা থেকে গোল আদায় করতে পারেনি তারা।

দ্বিতীয় হাফেও ভ্যালেকানোর জমাট বাধা ডিফেন্স ভাঙতে পারেনি রিয়াল। উল্টো স্বাগতিকদের কিছু আক্রমণ থেকে গোল হজম করতে বসেছিল লস ব্লাঙ্কোসরা। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে রায়ো ভ্যালেকানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com