August 17, 2026, 9:20 pm
Title :
রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান

পূর্ব রূপসা ঘাটের পন্টুনে যাত্রীবাহী ট্রলারের ধাক্কা, নদীতে পড়ে নিখোঁজ ২

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 128 Time View

খুলনায় যাত্রীবাহী একটি ট্রলার ঘাটে ভিড়ানোর সময় পল্টুনে ধাক্কা লেগে দুইজন নিখোঁজ হয়েছেন

রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটেদুর্ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার পূর্ব রূপসা ঘাটের দিকে আসছিল। ঘাটে পৌঁছানোর আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি পন্টুনে জোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের একজন হলেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। নিখোঁজ অন্যজন একজন নারী। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

ট্রলারের যাত্রী ও সন্ধানী ক্লিনিকের আইটি অফিসার নাজমুল হাসান বলেন, ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল। ঘাটে পৌঁছানোর সময় মাঝি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ধাক্কা লাগার পর অনেক যাত্রী নদীতে পড়ে যায়। তবে শেখ মহিদুল হক মিঠু সাঁতরে উঠতে পারেননি।

এদিকে দুর্ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com