October 1, 2026, 7:57 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 431 Time View

এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। এই শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখলেন সার্ব তারকা।

ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর বয়সি এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন।

এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

ম্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনালসে তিনি খেলবেন না। কাঁধের চোট তাকে ভোগাচ্ছে। সার্ব তারকা বললেন, ‘অসাধারণ লড়াই—তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com