October 1, 2026, 7:57 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 376 Time View

ফুটবল ম্যানেজার হিসেবে নিজের ১,০০০তম ম্যাচটা একেবারে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকতে লিভারপুলের বিপক্ষে জেতার দরকার ছিল আর সেই কাজটিই গার্দিওলার দল করল একেবারে অনায়াসে।

ইত্তিহাদে রোববার রাতের এই ম্যাচে লিভারপুলকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এতে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারতে, আর শিরোপার লড়াই নতুন করে জমে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই সিটি আধিপত্য বিস্তার করে। যদিও ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ এসেছিল পেনাল্টি থেকে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলির হাতে আটকা পড়ে হালান্ডের শট। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের নিখুঁত ক্রস থেকে হালান্ডই তুলে দেন কাঙ্ক্ষিত গোল—এটাই ছিল তার চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮তম গোল।

লিভারপুলও প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু অ্যান্ডি রবার্টসনের অফসাইডের কারণে বাতিল হয় ভ্যান ডাইকের গোল। এরপর যোগ করা সময়ে সিটির ভাগ্য আরও প্রসন্ন হয়—নিকো গনসালেসের দূরপাল্লার শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে, মামারদাশভিলি তখন ভুলপথে।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের প্রতিরোধ ভেঙে দেন জেরেমি ডোকু। ৬২ মিনিটে ব্রাডলিকে কাটিয়ে দুর্দান্ত কার্ভে শট নিয়ে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। তার ডান পায়ের কিক মামারদাশভিলিকে সম্পূর্ণ অসহায় করে তোলে।

এই জয়ে ম্যানসিটি শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। আর গার্দিওলার জন্য এটি নিখুঁত স্মারক—ম্যানেজারিয়াল জীবনের ১,০০০তম ম্যাচে এমন এক জয়, যা হয়তো তার সেরা অর্জনগুলোর পাশে জায়গা করে নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com