July 5, 2026, 2:15 am
Title :
জামালপুরে ভুল প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩ একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 79 Time View

সন্ত্রাস বিরোধী আইনে ও চাঁদাবাজি মামলায় মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক সরদার উপজেলার এনায়েতনগর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য।

রোববার (১০ নভেম্বর) রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই উপজেলার এনায়েত নগর এলাকার মাঝের কান্দি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে যুবলীগ নেতা সিদ্দিক সরদার গা ঢাকা দিয়েছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, সিদ্দিক সরদারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কালকিনি থানায় পূর্বের চাঁদাবাজির মামলা রয়েছে। রোববার রাতে তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com