July 1, 2026, 10:12 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলকে নিষিদ্ধের দাবি স্পেনের

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 106 Time View

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়াকে যেমন ২০২২ সালে ইউক্রেনে হামলার পর বর্জন করা হয়েছিল, গাজায় গণহত্যার জন্য ইসরাইলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া উচিত। খবর আল জাজিরার।

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইসরাইলের জন্য নীতিগতভাবে সঠিক হবে কিনা, ক্রীড়া সংস্থাগুলোর তা বিবেচনা করে দেখা উচিত। ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়াকে কেনো বর্জন করা হবে এবং গাজা আক্রমণের পরে ইসরাইলকে কেনো বর্জন করা হবে না, এমন প্রশ্ন তোলেন তিনি।

স্প্যানিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যতক্ষণ না বর্বরতা শেষ হয়, রাশিয়া বা ইসরাইলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত নয়।’ এরআগে গত সপ্তাহে, স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছিলেন, ইসরাইলি দলগুলোকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করা উচিত। যেমনটি ইউক্রেনে হামলার পর রাশিয়ার দলগুলোকে ব্যাপকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’

একইসঙ্গে দেশটি ইসরাইলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তিও বাতিল করেছে। গত বছর, হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইহুদি-বিদ্বেষী বলে অভিহিত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com