August 17, 2026, 4:28 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 191 Time View

হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য নিয়ে আরব আমিরাত গিয়েছিল লিটনরা, সেটার শুরুটা করতে পেরেছিল ভালোভাবেই। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে ৬ উইকেটে। এখন সমীকরণ একদম সোজা। যে কেনো মূল্যে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।

আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সেই লক্ষ্যে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিততে পারলে কিছুটা স্বপ্ন থাকবে সুপার ফোরের, হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্টের যাত্রা থেকে। হাই-ভোল্টেজ এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? সেই প্রশ্নই এখন ঘুরছে দেশের ক্রিকেট পাড়ায়।

সেখানে অবশ্য বড় পরিবর্তন দেখা যেতে আফগানিস্তানের বিপক্ষে। একাধিক পরিবর্তন নিয়ে আজ বাঁচা-মরার মিশনে নামতে পারে বাংলাদেশ। লম্বা সময় ধরেই হাসছে না মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাট। সবশেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন তিনি। ৯ বলে ৮ রান করতে পেরেছেন। আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়েত পারেন হৃদয়। তার জায়গায় দেখা যেতে পারে সাইফ হাসানকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাকি ব্যাটাররা যখন অসহায় আত্মসমর্পণ করে ফিরছিলেন তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জাকের আলী অনিক। ২ চারে ৩৪ বলে ৪১ রান এসেছিল তার ব্যাট থেকে। রান করলেও ম্যাচ শেষে প্রশ্ন উঠেছিল, দলের চাহিদা কতটা পূরণ করতে পেরেছেন তিনি? ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ক্রিকেটার। এ ম্যাচে তাকেও বিশ্রাম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান।

শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে এক ওভারই করার সুযোগ পেয়েছিলেন লেগস্পিনার রিশাদ হোসাইন। সেই ওভারে ১৮ রান দেওয়ার পরে অধিনায়ক আর তাকে বোলিংয়ে আনার সাহস করেননি। এ ম্যাচে তার পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

এছাড়াও বিশ্রাম থেকে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হবে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com