August 17, 2026, 4:28 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সিপিএলের প্লে অফে তাণ্ডব চালালেন সাকিব

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 155 Time View

সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ফিরলেন চেনা রূপে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি।

সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তবে এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন।

তবে সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি।

তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।

তার আগে ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান।

তাদের এই জুটির সঙ্গে শেষ দিকে সাকিবের এমন ঝড়ের পরও দলের রান ১৬৬ এর বেশি হয়নি, কারণ বাকি সবাই ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ বাকি সবাই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাই সাকিব ঝড়ের পরও অ্যান্টিগাকে থামতে হয়েছে গড়পড়তা পুঁজি নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com