August 17, 2026, 6:07 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

হানিয়া আমিরের পর ঢাকায় আসবেন ২ পাকিস্তানি গায়ক

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 123 Time View
সৌন্দর্য, লাবণ্য আর অভিনয়ে বৈচিত্র্যের কারণে দক্ষিণ এশিয়ার শোবিজ অঙ্গনে আলোচিত নাম হানিয়া আমির। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে আলোচনার শীর্ষে ওঠেন এই পাকিস্তানি তারকা। এবার প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন হানিয়া আমির।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সানসিল্ক পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সেই সূত্র ধরেই তিনি ব্র্যান্ড প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে আসছেন। ঢাকায় কয়েক দিন অবস্থান করবেন তিনি এবং অংশ নেবেন সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে।

এদিকে, হানিয়ার আগমন আনন্দের খবর বটে, তবে তারকাপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হলো—এই অক্টোবরেই পাকিস্তানের জনপ্রিয় দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন।

জানা গেছে, এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকে তাদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। তাদের গান তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে হিপহপ ও র‍্যাপ ঘরানার শ্রোতাদের মধ্যে। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা।

২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com