August 17, 2026, 4:28 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

মেসির গোলে জয়ে ফিরলো মায়ামি

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 121 Time View

আগের দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। সেই দুই ম্যাচে জয় বঞ্চিত ছিল ইন্টার মায়ামিও। অবশেষে লিওনেল মেসির দুর্দান্ত গোলে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে তার দল।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন মেসি।

ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই সিয়াটলকে চাপে রাখে মায়ামি। ম্যাচের ১২ মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন জর্দি আলবা। গোলটিতে অ্যাসিস্ট করেন এলএমটেন। ম্যাচের ৪১ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ লিড এনে দেন লিওনেল মেসি।

বিরতির পর আরও একটি গোল পায় মায়ামি। খেলার ৫২ মিনিটে তৃতীয় গোলটি করেন ইয়ান ফ্রে। অপরদিকে, সিয়াটলের হয়ে একমাত্র গোলটি করেন ওবেদ ভার্গাস।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে এই সাউন্ডার্সের কাছেই ৩-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। আজকের এই জয়ের মাধ্যেমে ফাইনাল হারের প্রতিশোধ নিলো হাভিয়ের মাচেরানোর দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com