August 17, 2026, 4:42 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 188 Time View

রাঙ্গামাটি করেসপনডেন্ট:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, আহতদের সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শিক্ষা সফরে যাওয়ার পথে সাজেকের হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com