October 2, 2026, 7:28 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

মা সেজে মৃত মায়ের পেনশন তুলতে গিয়ে ধরা খেলো ছেলে

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 182 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির এক ব্যক্তিকে তার মৃত মায়ের বেশভুষা ধারণ করে পেনশন তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কল্যাণ ভাতা জালিয়াতি ও লাশ গোপন করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, তিনি পরচুলা, মেকআপ, গয়না পরা থেকে শুরু করে মায়ের চুলের স্টাইলও নকল করেছিলেন।

উত্তর ইতালির মান্তুয়া শহরের কাছে বোরগো ভিরজিলিও এলাকার ওই ব্যক্তি ২০২২ সালে মায়ের মৃত্যুর পরও তার পেনশন তোলা অব্যাহত রাখেন। কর্তৃপক্ষকে মৃত্যুসংবাদ না দিয়ে তিনি মায়ের দেহ ঘরের ভেতরে লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

ঘটনাটি প্রকাশ পায় এ মাসের শুরুতে। স্থানীয় কাউন্সিল অফিসে মায়ের পরিচয়পত্র নবায়ন করতে গিয়ে ওই ৫৬ বছর বয়সী ব্যক্তি নারীর পোশাকে হাজির হলে এক সন্দেহজনক কর্মী পুলিশকে জানান।

তদন্তকারীরা মৃত নারীর সরকারি ছবির সঙ্গে তার ছদ্মবেশী ছেলের ছবি মিলিয়ে দেখেন। পরে পুলিশ তার বাড়ি তল্লাশি করে লন্ড্রি রুম থেকে নারীর লাশ উদ্ধার করে।

বোরগো ভিরজিলিওর মেয়র ফ্রান্সেসকো আপোরতি কোরিয়েরে দেলা সেরা-কে বলেন, ওই ব্যক্তি এক বৃদ্ধা নারীর মতো ধীরে ধীরে হেঁটে অফিসে ঢুকেছিলেন। তার ঠোঁটে লিপস্টিক, নখে নেইলপলিশ, গলায় পুরোনো গয়না, কানে কানের দুল আর মাথায় গাঢ় বাদামি রঙের বব কাট চুল ছিল।

মেয়র বলেন, তিনি নারীর কণ্ঠস্বর নকলের চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝেমধ্যে পুরুষালি স্বর আসছিল।

কর্মীটি জানান, ভালোভাবে খেয়াল করার পর দেখা যায় তার গলা অস্বাভাবিক মোটা এবং চামড়ার ভাঁজগুলোও স্বাভাবিক নয়। হাতে যে চামড়া, তা কোনোভাবেই ৮৫ বছর বয়সী নারীর সঙ্গে মেলে না।

ইতালির গণমাধ্যম কোরিয়েরে জানায়, ওই ব্যক্তি বেকার এক নার্স ছিলেন। মায়ের পেনশন ও পরিবারের সম্পত্তি মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়ায় ৫৩ হাজার ইউরো।

এর আগেও ইতালিতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ভেরোনায় এক ব্যক্তি তার মৃত মায়ের লাশ পাঁচ বছর ঘরে লুকিয়ে পেনশন তুলছিলেন। একই বছর পুগলিয়ার এক শহরে এক ছেলেকে বাবার লাশ ১০ বছর ঘরে রেখে পেনশন তোলার অভিযোগে অভিযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com