November 17, 2026, 11:52 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

বন্ধুকে খুনের পর কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 187 Time View

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন এক তরুণ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে খুনের এ ঘটনা ঘটে।

নিহত যুবক মুনতাসীর ফাহিম (২২) ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। চার মাস আগে দেশে আসেন বলে জানান তার নানি।

আর থানায় আত্মসমর্পণকারী তার বন্ধু অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ত্রিশাল থানার ওসি গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত বিরোধ’ থেকে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে সেই বিরোধ কী তা এখনও স্পষ্ট হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখার কথাও বলেছেন ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা থেকে জানা যায়, এক পর্যায়ে রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসে। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধুকে হত্যা করেছে। এরপর তাকে শান্ত করে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, তার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতেন। মালেশিয়াতে অর্নাসে পড়াশোনা করতেন। চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল।

তার অভিযোগ, ফাহিম সবসময় বাসায় থাকতেন। অনিক তাকে ডেকে নিয়ে যেতেন। সেই পরিকল্পনা করে তাকে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com