July 1, 2026, 10:13 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

নবির রেকর্ড হয়ে হয়েও হয়নি

Reporter Name
  • Update Time : Thursday, September 18, 2025
  • 118 Time View

মোহাম্মদ নবি, ৪০ বছর বয়সী একজন তরুণ। কে বলে সে বৃদ্ধ? তার নিষ্ঠা, ফিটনেস এবং দেশের প্রতি ডেডিকেশনের জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে, ১৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৩৭ রান। শেষ ওভারে মোহাম্মদ নবি টানা ৫টি ছক্কা মেরেছেন।

অল্পের জন্য ভারতীয় এবং উইন্ডিজের দুই তারকা যুবরাজ সিং ও কায়রন পোলার্ডের রেকর্ড স্পর্শ করতে পারেননি। রেকর্ডটি হয়ে হয়েও হয়নি। শেষ বলে মোহাম্মদ নবি রান আউট হয়ে ফেরেন।

মোহাম্মদ নবি শেষ ওভারে তাণ্ডব চালিয়ে আত্মবিশ্বাস নিয়ে প্যাভেলিয়নে ফেরেন। তিনি মাত্র ২২ বলে তিন চার আর ৬টি ছক্কার সাহায্যে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ব্যাটিং তাণ্ডবে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

এই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে জিতে গেলে বাংলাদেশ, শ্রীলংকার মতো দুই জয়ে ৪ পয়েন্ট অর্জন করবে। তখন রান রেটে যে দুই দল এগিয়ে থাকবে তারা চলে যাবে সুপার ফোরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com