October 2, 2026, 9:05 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

চাপের মুখে পদত্যাগ করলেন জেলেনস্কির চিফ অব স্টাফ

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 148 Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ পদ থেকে পদত্যাগ করেছেন আন্দ্রে ইয়েরমাক। ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা এনএবিইউ তাঁর বাসভবনে অনুসন্ধান চালানো এবং একটি বড় ধরনের দুর্নীতিতে (জ্বালানি সংস্থা এনর্গোয়াটম সংশ্লিষ্ট) নাম জড়ানোর পর চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ঘনিষ্ঠজনের পদত্যাগ যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে ইতোমধ্যে চাপে থাকা জেলেনস্কিকে আরও সংকটে ফেলেছে। ইয়েরমাক তাঁর ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা। তিনি রাশিয়ার সঙ্গে প্রধান প্রধান শান্তি আলোচক।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ভালোদিমির জেলেনস্কি। তাঁর প্রধান সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এটি তাঁর নির্বাচনী এজেন্ডাকে দুর্বল করে দিতে পারে। এ ছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল আর্থিক সহায়তা দিচ্ছে। তারা কঠোরভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে চায়। এই কেলেঙ্কারি ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com