July 1, 2026, 5:05 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

Reporter Name
  • Update Time : Friday, September 19, 2025
  • 122 Time View

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকুরি দেয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে অভিযুক্ত গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিককে চাকুরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগে কর্মরত লিটন মল্লিক ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি, চাকুরি দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগও প্রমাণিত হয় তার বিরুদ্ধে।

এছাড়া, একটি চেক ডিজঅনার মামলায় আদালত কর্তৃক দণ্ডিত হওয়ার কারণে সরকারি চাকুরি আইন ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে চাকুরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com