March 3, 2026, 1:09 am
Title :
ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মেট্রোরেল চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 166 Time View

মেট্রোট্রেনের ছাদে দুই কিশোর উঠে পড়ায় চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্যানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

এনিয়ে ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

মেট্রো রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com