August 17, 2026, 4:07 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, September 20, 2025
  • 123 Time View

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার বিনেরপোতায় পওয়ার গ্রীড T-3 ট্রান্সফরমারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা জেলা।

শনিবার (২০ সেপ্টেম্বর ) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। এরপর খুলনা গ্রিড থেকে বিদ্যুতের সকল ফিডার গ্রিড বন্ধ রাখা হয়। দুই ঘণ্টা পর চালু করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে গোটা জেলা দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com