August 17, 2026, 8:50 am
Title :
সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার

পাকা কলা সতেজ রাখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 314 Time View

পাকা কলা খুব দ্রুতই নরম হয়ে যায়। একদিন পরেই এর খোসা কালো হতে শুরু করে। এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায়, এটি আমাদের সবার জানা। এমন কলা বেশিরভাগ মানুষ খেতে চান না। বিশেষ করে শিশুরা মুখ ফিরিয়ে নেয়। তাহলে উপায় কী?

তবে উপায় আছে, যদিও একটা একটা করে কলা কিনে এনে খাওয়া, তা মোটেই সম্ভব নয়। তবে পাকা কলা কয়েক সপ্তাহ কিংবা মাসজুড়ে ভালো রাখা যায়। আর সংরক্ষণের আগে কলাগুলো লবণ মেশানো পানিতে ধুয়ে নিন। এতটুকুই!

হ্যাঁ, এতেই মিলবে দীর্ঘমেয়াদি সমাধান। খাদ্য অপচয় রোধ করা যেখানে আজকের দিনের একটি বড় উদ্বেগ, সেখানে সাধারণ লবণ ব্যবহার করে কলা সংরক্ষণ সম্ভব হয়। চলুন জেনে নেওয়া যাক, পাকা কলা সংরক্ষণের কিছু সহজ ও ঘরোয়া কৌশল।

লবণপানির সহজ কৌশল

কলাগুলো সংরক্ষণ করার আগে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার পানির সঙ্গে এক টেবিল চামচ লবণ গুলিয়ে নিন। এরপর কলার পুরো ঝুঁকি বা ফানা লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে দিন। খোসা আলতো করে ধুয়ে ফেলুন এবং বিশেষ করে কলার ডাঁটির অংশটি ভালোভাবে পরিষ্কার করুন। এবার কলাগুলো পানি থেকে তুলে একটি তোয়ালে দিয়ে মুছে পুরোপুরি শুকিয়ে নিন।

অতিরিক্ত আর্দ্রতা থাকলে কলায় ছাঁটা বা ফাঙ্গাস দেখা দিতে পারে, তাই শুকানো খুব জরুরি। সেই সঙ্গে পুরোপুরি শুকানোর পর কলা ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

লবণপানি দিয়ে কলার ডাঁটির অংশ ধুয়ে ফেলুন। এরপর খোসা তার আর্দ্রতা ধরে রাখতে পারে। এতে খোসায় দ্রুত বলিরেখা পড়া কিংবা বাদামি হয়ে যাওয়া প্রতিরোধ হয়। আর লবণপানি দিয়ে ধোয়ার এ পদ্ধতির কার্যকারিতা তিনটি মূল প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। একটি হচ্ছে— জীবাণু ও ছাঁটা দমন।

কলার খোসায় বিভিন্ন অণুজীব ও ফাঙ্গাস স্পোর থাকে, যা পচনের প্রক্রিয়া শুরু করে। লবণের জীবাণুনাশক গুণ থাকার কারণে সেই পচন সৃষ্টিকারী উপাদানগুলোকে দূর করতে সাহায্য করে। আর কলার ডাঁটির অংশটি প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন।

লবণ সেই এনজাইমগুলোর গতি কমিয়ে দেয়, যা কলাকে দ্রুত পাকাতে সাহায্য করে থাকে। সেই সঙ্গে এটি ইথিলিন গ্যাস নিঃসরণ ধীর করে দেয়। ইথিলিন গ্যাস ফলকে দ্রুত পরিপক্ব করে তোলে।

অতিরিক্ত সময় সংরক্ষণের টিপস

লবণপানির কৌশলের সঙ্গে আরও কিছু পদ্ধতি ব্যবহার করে কলার সতেজতা বাড়ানো যেতে পারে।

ডাঁটি মোড়ানো: কলার ডাঁটির অংশটি প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন। এতে ইথিলিন গ্যাস ফলে ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং পাকার প্রক্রিয়া ধীর হয়।

ঝুলিয়ে রাখা: কলা টেবিলে বা বাটিতে রাখার চেয়ে পুরো ফানা ঝুলিয়ে রাখুন। এতে ওজনের কারণে নিচের কলাগুলো থেঁতলে যাবে না। ঝুলিয়ে রাখলে বাতাস চলাচল করতে পারে এবং কলা তার আকৃতি ধরে রাখতে পারে।

অন্য ফল থেকে দূরে রাখা: কলাকে আপেল, অ্যাভোকাডো এবং টমেটোর মতো ফল ও সবজি থেকে দূরে রাখতে হবে। কারণ এ ফল প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস নিঃসরণ করে, যা কলাকে খুব দ্রুত অতিরিক্ত পাকিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com