July 5, 2026, 2:12 am
Title :
জামালপুরে ভুল প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩ একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী

জামায়াতের প্রতি মানুষের এতো আগ্রহ কেন, জানালেন ড. গালিব

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 221 Time View

রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিজেদের দাবি-দাওয়া জানাতে যেন জনগণকে সব সময় ক্ষমতার কাছে যেতে না হয়, বরং ক্ষমতা নিজেই যেন জনতার দোর-গোড়ায় গিয়ে দাঁড়ায়।

গালিব আরও বলেন, জামায়াত জনগণের কথা শোনার জন্য জনতার ইশতেহার তৈরির উদ্যোগ নিছে। সবার মতামতের ভিত্তিতে জনগণের চাহিদা ও প্রায়োরিটির আলোকে তারা নির্বাচনী ইশতেহার তৈরি করবে। এর পাশাপাশি ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে পরবর্তীতে তার একটা ফলোআপ সিস্টেমও থাকবে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এরকম উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।

জুলাইয়ের পরে জামায়াতের প্রতি মানুষের যে আগ্রহ- তা নিয়ে গালিব বলেন, মূল কারণ হচ্ছে- পরিবর্তনের আকাঙ্খা। জামায়াতের উচিত অন্যান্য দলের প্রতি কোন নেগেটিভ কথা না বলে শুধু ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা কী কী করবে সেই পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাওয়া। মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে, ইসলামিস্টরা সততা আর যোগ্যতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com