March 3, 2026, 3:46 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 216 Time View

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানে এই প্রথম কোনো আইএসআইপ্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো। খবর দ্য ডনের

বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এ রায় ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআইর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ।

আইএসপিআর জানিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতিসাধন– এই চারটি অভিযোগে বিচার করা হয়েছে অভিযুক্তের। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আদালত তাঁকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com