March 3, 2026, 4:53 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025
  • 88 Time View

সারাদেশে কিছু দূর্গা প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানায় পূজা উদযাপনের এই দুই সংগঠন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি সারাদেশে কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই সংগঠন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সারাদেশে যখন বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়েছে, পুজো বেড়েছে এবং সরকারও নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মধ্যে এ ধরনের ঘটনা বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক। এর নেপথ্যে যাই থাকুক বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না।

পূজা কমিটিগুলোকে অধিকতর সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com