March 29, 2026, 2:38 pm
Title :
কার হাতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ‘জার বোম্বা’ যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় আহত ৯ সাধারণ নাগরিক অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল পেট্রোল-ডিজেলের বাংলা কী জানেন? ফ্যানে ‘খট-খট’ শব্দ, সার্ভিসিংয়ের আগে নিজেই যা করবেন ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী ইরান যুদ্ধে জড়িয়ে ‌‘কঠিন ফাঁদে’ আটকে গেছে যুক্তরাষ্ট্র ইসলামী অর্থায়ন সেবা চালু করছে উজবেকিস্তান তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ/ত্যার অভিযোগ

আওয়ামী আমলের সেই হেলমেট বাহিনীই এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 25 Time View

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনীই এখন ‘গুপ্ত’ বাহিনীতে রূপান্তর হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এই গুপ্ত বাহিনী দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জায়গা রয়েছে। আমরা চাইলে সেসব দখল করে অফিস করতে পারতাম। কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে বৈধভাবে স্থায়ী অফিস নির্মাণ করব।’

রাজশাহী জেলা বিএনপির এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com