March 16, 2026, 2:59 am
Title :
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 16 Time View

ইউনিয়ন কর্মকর্তাদের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনাদের অফিস আওয়ারে আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আসে, উনারা যখন যায়, আপনারা কথাও বলেন না। উনারা যখন যায় আপনারা ভয়াবহ রকম দুর্ব্যবহার করেন। অনুরোধ করবো, আপনারা আর দুর্ব্যবহার করবেন না। সে আপনার কাছে প্রত্যেকদিন যায় না। বিপদে পড়লেই সে আপনার কাছে যায়।

শনিবার (১৪ মার্চ) ইউনিয়ন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৫টা ইউনিয়নের ১৪ জন কর্মকর্তা আব এখানে আসছেন। যা হয়েছে এতদিন হয়েছে। এখন সঠিকভাবে চলতে হবে। পুরো উপজেলায় সেবার বেশিরভাগ নির্ভর করে এই ইউনিয়ন কর্মকর্তাদের মাধ্যমেই। আপনাদের কোনো মেম্বর বা চেয়ারম্যান যদি আপনাদের হয়রানি করে, সে ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট রিপোর্টিং পারসনকে রিপোর্ট করবেন।

হাসনাত বলেন, জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদ চেয়ারম্যান একদিন অফিস করেন। রাজামেহারি ইউনিয়নে চেয়ারম্যান নাই। সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে গিয়ে সিগনেচার করতে হয়। জনগণ তাদের তো ভোট দিয়েছে এটার জন্য না। ভোটের সময় তো মানুষের বাড়িতে গিয়ে বলেছে, নিজের পাজামার ফিতা দিয়ে মশারি টাঙিয়ে দেবো।

তিনি আরও বলেন, নাগরিক সেবার পুরোটাই ইউনিয়নকেন্দ্রিক, এ জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো, যার কাজ তিনি যথাযথভাবে করুন। এটা না করলে আপনাদের ওপর জনগণের ক্ষোভ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com