March 31, 2026, 3:00 am
Title :
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার চিন্তা ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝিনাইদহের জেলা প্রশাসককে নিয়ে অপপ্রচারের অভিযোগ, জিডি সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট: আসামিরা অধরা আসিফ মাহমুদদের ২০২৯ সাল পর্যন্ত থাকার কথাটা চরম মিথ্যাবাদিতা : আনিস আলমগীর শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা রয়েছে: মাহদী আমিন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের কোনো জোটে নেই রুমিন ফারহানা ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’

ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 7 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে স্পেন। একই সঙ্গে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিতে প্রবেশ ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস। খবর আল-জাজিরার।
সোমবার (৩০ মার্চ) রাজধানী মাদ্রিদে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইরানের যুদ্ধে সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের জন্য আমরা সামরিক ঘাঁটি বা আকাশসীমা—কোনোটিই ব্যবহারের অনুমতি দিই না।’

এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই সিদ্ধান্ত স্পেনের সেই অবস্থানকে প্রতিফলিত করে যে একতরফাভাবে শুরু করা এবং ‘আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে’ কোনো যুদ্ধকে আমরা সমর্থন করি না।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বারবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করেছেন, আর ট্রাম্প বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com