March 11, 2026, 3:32 pm
Title :
সেই নেতানিয়াহু এখন বলছেন, ‘যুদ্ধের মানেই অনেক অর্থের প্রয়োজন’ মার্কিন নৌবাহিনী বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ ইরান-যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের ইরানে নতুন সর্বোচ্চ নেতার নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় বৈঠক শুরু আগামী মাসে আরও ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের ‘আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত’ রাজধানীতে তোপের মুখে আসিফ মাহমুদ

ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 34 Time View

ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই।

শনিবার (৭ মার্চ) তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার বিষয়ে রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর ওপর চালানো ‘ইসরাইলি হামলা’, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

 

মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না। আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com