ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ চাপে আছে ইসরায়েল। আর এ জন্যই ইতোমধ্যে ইসরায়েলি প্রেসডেন্ট বলেছেন এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। যুদ্ধ বাধালেন ট্রাম্পের সঙ্গে মিলে তিনি আর এখনই কেন যুদ্ধ থেকে সরে আসার মানসিকতা প্রকাশ পেলো তার কথায় এ নিয়ে আলজাজিরা করেছে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। এ প্রতিবেদনে , প্রশ্ন রাখা হয়েছে ইসরায়েল কতোদিন এ যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেভার বলেছেন , এবারের যুদ্ধ ২০২৫ সালের জুনের ১২ দিনের সংঘাতের মতো নয়। তখন মূলত ইসরায়েলিদের মনে আতঙ্ক ও অস্তিত্ব রক্ষার ভয় ছিল। তাঁদের ভয় ছিল, ইরান হয়তো ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এখন এই যুদ্ধ একরোখা সামরিক উন্মাদনা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। এমনকি যুদ্ধের গুটিকয় সমালোচকও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধটি ‘সংক্ষিপ্ত’ রাখার পরামর্শ দিচ্ছেন। বিষয়টি যেন এমন, ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে, সেটা ঠিক করতে পারবে।
এদিকে প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থনের ওপর বিষয়টি নির্ভর করবে। ইরানের অস্ত্র ভান্ডার শেষ হওয়ার আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় কি না, তার ওপরও নির্ভর করবে। ইরানের অস্ত্র ভান্ডার শক্তিশালী এটা বিশ্ববাসী এতোদিনে টের পেয়েছে। ইসরায়েলও এর বাইরে নয়।
হামজে আত্তার আল–জাজিরাকে বলেন, ‘যুদ্ধের প্রথম তিন দিনে ইরান ইসরায়েলের দিকে ২০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পটভূমি বোঝার জন্য বলা যায়, এর আগে ১২ দিনের সংঘাতে ইরান প্রায় ৫০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুড়তে হয়েছে। এটি সম্ভবত ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তারা হয়তো এত দিনে তাদের আকাশসীমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত।’
যুক্তরাষ্ট্র কতোদিন ইসরায়েলের পাশে থাকে এখন এটার জন্য সময় গুনছে ইসরায়েল। কারণ ইসরায়েল চাপে রয়েছে। একা যে ইরানের সঙ্গে যুদ্ধ সম্ভব নয় এটা না বোঝার কথা নয়।
এছাড়া রয়েছে অর্থনীতির হিসাব নিকাশ। ২০২৪ সালে লেবানন ও গাজায় নির্বিচার হামলায় ইসরায়েলের ব্যয় ৩ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছিল। এই ব্যয় দেশটিকে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বাজেটঘাটতির মুখে ফেলেছে। ২০২৫ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব অভিযানে ব্যয় ৫ হাজার ৫০০ কোটি ডলারে ঠেকেছে।
ফলে সব মিলিয়ে চাপে আছে ইসরায়েল। পিছু হটতে পারে।