March 3, 2026, 6:11 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল আলম

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 101 Time View

তুরস্ক পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। আজ ১০ অক্টোবর (শুক্রবার) বিমানবন্দরে তাকে নিতে আসেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল মিজানুর রহমান। ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে তুরস্ক যান শহিদুল আলম।

শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছিলো, ‘ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

এরপর তুরস্ক সূত্রে জানা যায়, শহিদুল আলমসহ একাধিক এক্টিভিস্টকে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যায় এয়ারলাইন্সের টিকে-৬৯২১ ফ্লাইট।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমকে মুক্ত করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com