March 4, 2026, 7:42 pm
Title :
শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির ট্রাম্প আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 41 Time View

নিউজ ডেস্ক:
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এর আগে ২৯ ডিসেম্বর নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়। ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে নাহিদ ইসলামের প্রতিনিধিরা মনোনয়ন ফরম জমা দেন।

নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তার কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তার কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com