February 13, 2026, 6:57 pm
Title :

‘ক্ষমতায় আসছি বলে অত্যাচার করবো, এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে’

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 8 Time View

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আপনারা কেই মনে করবেন না, আমরা ক্ষমতায় চলে আসছি, বিজয়ী হয়েছি, সেই কারণে অন্যদের ওপর অত্যাচার করতে হবে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমরা জানি, এই ধরনের নির্যাতন পরিবারের ওপর কী প্রভাব পড়ে। এ কারণে বলছি, নতুন রাঙ্গুনিয়া নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি।

নির্বাচনে জয়ের পর নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমি রাজনীতি বুঝি না। তবে আমি একটা জিনিস বুঝি, আমার বাবা বলতেন রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেখাবো যে, আমাদের কলিজা বড়।

তিনি বলেন, এতদিন ধরে আপনারা যা সহ্য করেছেন, শুনেছেন সব ভুলে যান। কালকে সকালে যখন সূর্য উঠবে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হবে। নতুন বাংলাদেশে আমরা রাস্তা দেখাবো যে, রাজনীতি কীভাবে করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com