March 27, 2026, 2:53 pm
Title :
রুমিন ফারহানা ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ যুদ্ধ বন্ধ করতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে: ট্রাম্প আব্বাস আরাগচি হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ পাঁচ দেশের জাহাজ স্বাধীনতা দিবসে কুলিয়ারচরে বীর শহিদদের প্রতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : গোলাম পরওয়ার খেলাফত মজলিস নেতার পরিবারের ৫ জন নিহত, অলৌকিকভাবে বেঁচে গেল আবরার আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান : ট্রাম্প দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 28 Time View
২৫শে মার্চ জাতীয় গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন, নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৫ মার্চ) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, এক মিনিট নীরবতা পালন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির শতাধিক নেতাকর্মী।

 

আয়োজকরা জানান, কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ২৫ মার্চের শোকাবহ ইতিহাস তুলে ধরা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনই তাদের মূল লক্ষ্য।

সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, “৭১ আমাদের অস্তিত্ব, ২৪ আমাদের প্রেরণা। দুই সংগ্রামের সকল শহীদের আত্মত্যাগকে ধারণ করে আধুনিক, সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবো।”

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। একটি সাম্য, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com