March 25, 2026, 7:16 pm
Title :
ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান হরমুজ পার হলেই ২৪ কোটি টাকা টোল নিচ্ছে ইরান জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে ইউএস আর্মির এক হাজার সেনা যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয়ে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস

‘চোখের বদলে মাথা নেব’— যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 21 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘শেষ সময় ঘনিয়ে আসছে’ এবং হামলা চালানো হলে ইরান এবার ‘চোখের বদলে মাথা’ নেবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় আঘাত হানে, তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে। তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুব বেশি নেই।’

রেজায়ি অভিযোগ করেন, ‘গ্রেটার ইসরাইল’ গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে এবং এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদভ্রান্ত অবস্থায় রয়েছেন।

তিনি এই যুদ্ধকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না।

তিনি দাবি করেন, গত চার দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে এবং অতীতেও তারা ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে সহায়তা করেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, আলোচনার সুযোগ দিতে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

তবে ইরান এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বাজার প্রভাবিত করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। এরপর থেকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com