March 2, 2026, 4:19 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

টেকনাফে নারীসহ ৩ মাদক কারবারির কাছে মিলল বিপুল ইয়াবা

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 111 Time View

কক্সবাজারের টেকনাফের সদর ইউপির ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন নারী মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫।

আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প এ/১ এর মো. সালামের মেয়ে ইসমত আরা (২৪) (পুরাতন রোহিঙ্গা), মধ্যম হ্নীলার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া এলাকার মো. ইউনুছের মেয়ে শামীনারা বেগম (৩৬)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানাধীন ৩নং সদর ইউপির ৭নং ওয়ার্ড অন্তর্গত ছোট হাবিবপাড়া এলাকায় কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবাসহ অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে একটি টিনশেড বিল্ডিংয়ের ভেতর থেকে ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগমকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com