March 16, 2026, 4:04 am
Title :
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 16 Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। গত শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত তার একটি ভিডিওতে ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করা হয়েছে। নিজের মৃত্যু গুঞ্জন উড়িয়ে এক ভিডিওবার্তায় নিজের আঙুলও দেখালেন নেতানিয়াহু। প্রতিবেদন সিএনএনের।

রোববার (১৫ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে তাকে জেরুজালেমের কাছে একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করতে দেখা যায়। সেখানে তিনি হাস্যরসের মাধ্যমে নিজের মৃত্যুর গুজবের জবাব দেন।

ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘আমি কফির জন্য মরছি। আমি আমার জনগণের জন্য মরছি। তারা কেমন আচরণ করছে? অসাধারণ। তোমরা কি আমার আঙুল গুনতে চাও?’

এরপর তিনি হাত তুলে নিজের আঙুল গুনে দেখান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে ব্যঙ্গ করতেই তিনি এমনটি করেন। চলমান যুদ্ধের মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া এসব খবরে বলা হচ্ছিল, নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন কিংবা তার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এর আগে, ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) সামাজিক মাধ্যম এক্সে জানায়, ইরানের বিপ্লবী গার্ড নেতানিয়াহুকে হত্যা করার অঙ্গীকার করেছে, ‘যদি তিনি এখনো জীবিত থাকেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com