March 3, 2026, 1:14 am
Title :
ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

দলিল না থাকলেও যে প্রমাণগুলো বলবে আপনিই জমির মালিক

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 142 Time View

লিল না থাকলেও আপনি জমির মালিক হতে পারেন। বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের জন্য দলিল ছাড়াও পাঁচটি গুরুত্বপূর্ণ নথিপত্র বা প্রমাণ থাকলেই আইনি স্বীকৃতি পাওয়া সম্ভব। সুপ্রিম কোর্টের রায় ও বর্তমান ভূমি ব্যবস্থাপনার আলোকে এই সুযোগ এখন বাস্তব।

দলিল হারিয়ে গেলেও ভয় নেই

অনেক সময় দেখা যায় জমির দলিল হারিয়ে যায়, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এমনকি পারিবারিক বিরোধের জেরে দলিল নশট করে ফেলা হয় অনেক সময়। এই অবস্থায় চিন্তার কিছু নেই—যদি আপনি নিচের ৫টি মূল প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি আইনত জমির প্রকৃত মালিক বলে বিবেচিত হবেন।

জমির মালিকানা দাবি করার জন্য ৫টি মূল প্রমাণ

১. খতিয়ান (সিএস, এসএ, আরএস, বিএস): সরকার পরিচালিত জরিপ অনুযায়ী জমির মালিকানা, দাগ নম্বর, পরিমাণ, সীমানা, খাজনা প্রভৃতি তথ্যসহ নথিপত্র। এটি ঐতিহাসিক মালিকানার প্রথম ও প্রধান প্রমাণ।

২. নামজারি/খারিজ (মিউটেশন রেকর্ড): ক্রয় বা উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিজের নামে রেকর্ডভুক্ত করতে হয়। এতে সরকারি খতিয়ানে আপনার নাম উঠে আসে।

৩. ভোগদখলের প্রমাণ: আপনি বা আপনার পরিবার জমি কত বছর ধরে চাষ করছেন বা বসবাস করছেন, সেই ব্যবহারই প্রমাণ করে জমির উপর অধিকার। আইনি ভাষায় এটিই প্রকৃত, গঠনমূলক ও যৌথ দখলের স্বীকৃতি।

৪. খাজনার রশিদ (ট্যাক্স রিসিপ): নিয়মিত খাজনা পরিশোধ জমির আইনি মালিকানার বড় প্রমাণ। বর্তমানে অনলাইনেও খাজনা দিয়ে রশিদ সংগ্রহ করা সম্ভব।

৫. ডিসিআর (ডুপ্লিকেট কার্বণ রিসিপ): দলিল ছাড়াও নামজারির ভিত্তিতে ডিসিআর পাওয়া যায়, যা জমির সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তনের বৈধ দলিল হিসেবে কাজ করে।

নাম না থাকলেও বাটোয়ারায় অধিকার থাকবে

পরিবারে জমি বণ্টন না হলে এবং পূর্বপুরুষদের দখলে জমি থাকলে, রেকর্ড একাধিক ভাইয়ের নামে থাকলেও অন্য ভাই-বোনরা আইনি অধিকার পাবে। এ ক্ষেত্রে বাটোয়ারা মামলা করলে আইনি অংশ আদায় সম্ভব।

অতিরিক্ত দলিল ও হলফনামা যেগুলো দরকার হতে পারে—

জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট
নাম সংশোধনের হলফনামা
ধর্ম পরিবর্তনের হলফনামা
বিবাহ/তালাক সম্পর্কিত হলফনামা
কোড ম্যারেজ বা যৌথ বিবাহের হলফনামা

আইনগত পরামর্শ নেওয়া আবশ্যক

যে কোনো হলফনামা বা এফিডেভিট নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন।

সব সময় মনে রাখতে হবে, ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে আইনগত পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। জমির মালিকানা নিয়ে কোনো বিভ্রান্তি থাকলে ভূমি অফিস, আইনজীবী বা স্থানীয় এসিএল (সহকারী কমিশনার-ভূমি) এর সঙ্গে যোগাযোগ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com