March 10, 2026, 11:32 pm
Title :
যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ভয়ঙ্কর সব হামলাতেও দমেনি ইরান, উল্টো ট্রাম্পকে পিছু হটার পরামর্শ উপদেষ্টাদের যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান জয়ী রাশিয়া! ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু

নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 5 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চলমান হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করল ইরাক। সোমবার (৯ মার্চ) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে এ বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

টেলিফোনে রুবিওকে আল-সুদানি বলেন, ‘ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।’ এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস।

তিনি আরও বলেন, ‘ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যেকোন চেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন এবং যেকোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করেন।’

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর অভিযোগ রয়েছে, যে তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই গোষ্ঠীগুলো ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com