March 2, 2026, 12:11 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 51 Time View

নেপালের সাধারণ নির্বাচনের (আগামী ৫ মার্চ) প্রস্তুতির জন্য ভারত সরকার নির্বাচন-সংক্রান্ত সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ২৫০টিরও বেশি এসইউভি এবং ডাবল-ক্যাব পিকআপ গাড়ি উপহার দিয়েছে।

গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স আ.ই.) নেপাল সরকারের কাছে এসব যানবাহন তুলে দেন। অনুষ্ঠানে নেপালের অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল এবং নেপালের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী উপস্থিত ছিলেন।

নেপাল সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকার এই যানবাহন ও অন্যান্য সামগ্রী উপহার দিচ্ছে, যা নির্বাচনের লজিস্টিক সাপোর্টে ব্যবহার করা হবে। প্রথম দফার সহায়তা ২০ জানুয়ারি ২০২৬-এ হস্তান্তর করা হয়েছিল এবং আগামী সপ্তাহগুলোতে আরও চালান আসার কথা রয়েছে।

অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খনাল তার বক্তব্যে ভারত-নেপালের দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই সহায়তা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা দুই দেশের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারত্ব, পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্বের প্রতীক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com