March 28, 2026, 4:33 am
Title :
ইউএনও খাদিজার ওপর কেন চটেছিলেন বিএনপি নেতারা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের টানা হামলাতেও থামছে না ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন আমার মিটিংয়ে যেন স্বাধীনতাবিরোধীদের ডাকা না হয় : ফজলুর রহমান ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক দৌলতদিয়া ঘাটে অব্যবস্থাপনা, পন্টুনে নেই রেলিং কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী আসছে ‘ফুয়েল কার্ড’, পাবেন যে সুবিধা ইরান যুদ্ধে ব্রিটেনের দুটি ‘খেলনা’ বিমানবাহী রণতরী আমাদের প্রয়োজন নেই: ট্রাম্প

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 25 Time View

ফরিদপুর সদরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

পরে তার কথাবার্তায় সন্দেহ হলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানান।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ করা হলে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।

আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে জানান।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com