February 12, 2026, 5:55 am
Title :
পরাজয়ের ভয়ে জামায়াত যেভাবে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, তা হতাশাজনক: মাহদী আমিন আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১৫ নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম ভোট আজ দেশজুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ভোটের আগের রাতে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আ. লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের এবার ব্যাগভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে দুই জামায়াত নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 4 Time View

বগুড়া-৬ (সদর) আসনে শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশের সময় দুই জামায়াত নেতাকর্মীকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আটক দুজনের কাছে মুচলেকা নিয়েছেন।

আটক জামায়াতের নেতাকর্মীরা হলেন- বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারী।

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে ১০-১৫ জনের একদল জামায়াত নেতাকর্মী শহরের শিববাটি এলাকায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন। তারা দরজার ধাক্কা দিলে আনসার সদস্য দরজা খুলে দেন। নেতাকর্মীদের মধ্যে কয়েকজন ওই স্কুল কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন। স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে সেখানে যায়। এ সময় দুই জামায়াত নেতাকর্মীরা জানায়, তারা পুলিং এজেন্ট তালিকা দিতে এসেছিলেন।

রাতে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ থাকা স্বত্তেও তারা তা অমান্য করায় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। তখন পুলিশ এসে বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারীকে আটক করেন। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর আসে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে নাসিরুল ইসলাম ও আবদুল বারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা কেন্দ্রে পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন। তবে রাতে কেন্দ্রে তালিকা দেওয়ার কোনো বিধান নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আরও বলেন, আটক দুই জামায়াত নেতাকর্মীর কাছে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দ্রে অনধিকার প্রবেশের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জামায়াত নেতাকর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি করেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে তাদের কর্মীরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের পুলিশে ধরিয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com