March 3, 2026, 6:31 pm
Title :
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: বিমানের কাতার-দুবাইসহ ছয় রুটের ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’

বিকালে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 105 Time View

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপার্সন। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com