March 4, 2026, 5:05 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

বিশেষ ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরলেন ভারতে গ্রেফতার ৫ জন

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 97 Time View

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন বছর কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তারা হলেন- বিবি নাজমা খাতুন (৩৬), রনি (৩৫), শংকর কুমার বিশ্বাস (৩৭), মাসুম বিল্লাহ (৩৫) ও রাহুল মল্লিক (২২)। তারা চট্টগ্রাম, খুলনা, শরীয়তপুর ও যশোর জেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, তারা অবৈধভাবে তিন বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে তারা ইটভাটায় কাজ করতেন। এক পর্যায়ে ভারতের হাবড়া নামক স্থানে অবৈধভাবে অবস্থানকালে সময় পুলিশ তাদের আটক করে। পরে ভারতীয় দমদম জেলে তিন বছর কারাভোগ করার পর আজ দেশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com