March 2, 2026, 9:34 pm

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026
  • 14 Time View

মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা’ কঠোরভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও আমিরাত। এদিকে সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।

00:00/08:43

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

এমন সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল যখন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নির্বিাচার হামলা মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সেনা ও বেসামরিক লোকজনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com