March 4, 2026, 11:07 pm
Title :
‘শহীদ নেতা’ খামেনির জন্য তেহরানে বিশাল জানাজার ঘোষণা আমি কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী নই: পানি সম্পদ প্রতিমন্ত্রী ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের আমরা তোমাদের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু আক্রমণের কোনো বিকল্প নেই: পেজেশকিয়ান শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির ট্রাম্প আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের

হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 75 Time View

নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হান্নানকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে হান্নানের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করে গ্রেফতার, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অর্থ ও তথ্যের প্রবাহ নির্ণয়ের জন্য রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস জানার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com