March 31, 2026, 5:33 pm
Title :
হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত অনুমোদন, মার্কিন ও ইসরাইলি জাহাজ নিষিদ্ধ ইরান যুদ্ধের খরচ বহনে আরব দেশগুলোকে আহ্বান জানাবে ট্রাম্প হাদিসের আলো প্রতিকূল অবস্থায় আল্লাহর ওপর ভরসা ভুলেও যারা তরমুজ খাবেন না ভারত থেকে পাইপলাইনে এল ৭ হাজার টন ডিজেল হিজবুল্লাহর হা/লায় ৪ ইসরায়েলি সেনা নিহ/ত ‘জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার’ বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা হামলার প্রতিক্রিয়ায় আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলীরা মনে করে, ‘জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় সংসদে ড. শফিকুল ইসলাম মাসুদ ‘গণভোট উপেক্ষা করলে দেশে আবার অস্থিরতা সৃষ্টি হতে পারে’ সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

হিজবুল্লাহর হা/লায় ৪ ইসরায়েলি সেনা নিহ/ত

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 22 Time View

ইসরায়েলি সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার দক্ষিণ লেবাননে সংঘর্ষে চারজন সেনা নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এন্টিস (২২) দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন।

এ ছাড়া আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সেনার অবস্থা গুরুতর এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি আহত বলে জানানো হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, একই ঘটনায় চতুর্থ একজন সেনাও নিহত হয়েছেন, তবে তার নাম এখনো প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com