March 31, 2026, 9:41 pm
Title :
স্বপ্নভঙ্গের এক রাত: উডসাইডে কেক হাতে বাড়ি ফেরার পথে নিভে গেল ১৯ বছরের নিশাতের প্রাণ ইরানে হামলার শিকার ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের প্রচুর তেল আছে: ট্রাম্প সপরিবারে আরেক শীর্ষ জেনারেল নিহত, নিশ্চিত করেছে ইরান ‘খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে’ হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না: বিশ্বের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা সংসদে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত সরকারের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত সরকারের

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 26 Time View

নিউজ ডেস্ক:
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে—দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপর এক প্রস্তাবের ভিত্তিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকের (ইএমকেআই) কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানমাত্রার ডিজেল।ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের ভিত্তিতে জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন), ইন্দোনেশিয়া থেকে চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ০.৫ শতাংশ ‘এস’ (ডিজেল) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com