March 3, 2026, 2:40 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

আজকের আবহাওয়া: ৩১ অক্টোবর ২০২৫

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 144 Time View

আজ শুক্রবার থেকে আগামী ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে সংস্থাটি জানায়, ৩১ অক্টোবর সকাল ৬টার পর থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকষ্মিকভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এটা সকল স্থানে নয়।

এ ছাড়াও আজকে রাত থেকে ২ বা ৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com