July 2, 2026, 7:37 pm
Title :
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 47 Time View

মালিক ও শ্রমিকের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করে একদল মানুষ ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ধরনের সুযোগসন্ধানীদের বিষয়ে শ্রমিকদের সজাগ ও সচেষ্ট থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ মার্চ) রাজধানীর আইডিইবি (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে ডা. শফিকুর রহমান বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে কোনো ধরনের সংঘাত হওয়া উচিত নয়। কারণ মালিক শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন, আর শ্রমিকের শ্রমে প্রতিষ্ঠান সচল থাকে। উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলে একটি মানবিক সমাজ গড়ে উঠবে।

তিনি উল্লেখ করেন, শ্রমিক ও মালিক—উভয় পক্ষ যদি যার যার অধিকার এবং সম্মান নিশ্চিত করে, তবেই দেশ ও জাতির সমৃদ্ধি সম্ভব।

পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কাজ করলে অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ কোনো সমাধান নয়: পররাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে যুদ্ধ কোনো সমাধান নয়: পররাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com