March 3, 2026, 9:22 pm
Title :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান

একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 28 Time View

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্তির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপির নামে মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সুপ্রিমকোর্ট থেকে পল্টন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচনি পদযাত্রা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

জামায়াত নেতারা ইসলামি শিক্ষা ভুলে গেছেন উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ওনারা (জামায়াত নেতা) দাবি করেন, তারা নাকি ইসলামি মানুষ। দম্ভ করছেন। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারকারীদের। এ কারণে তাদের পতন নিশ্চিত।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারও কারও এটা পছন্দের না, তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

জামায়াতকে ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখছি তারা টাকা-পয়সা খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিকে যুক্ত করে বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। কিন্তু, এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

একই কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে চলছে ভণ্ডামি ও অপপ্রচার। ‘বট বাহিনী’র নাম আগে আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল। শুধু বিএনপি, বিএনপি নেতা তারেক রহমান ও অন্য নেতৃবৃন্দের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই যাদের কাজ। তিনি বলেন, আজ নানাভাবে অনেক কথা বলছে জামায়াত এবং তাদের জোট। অথচ তাদের প্রতিটি কাজ ও প্রতিটি কথার মধ্যে ইসলামের নীতির কোনো সম্পর্ক নেই। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com