March 4, 2026, 4:16 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 29 Time View

তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে নগরে শনিবার ও রোববার অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী রোববার নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসমাবেশ উপলক্ষে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ধারায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনসমাবেশ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নীতিমালা-২০২০’-এর ধারা ৯ ও ১৩ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ধরনের ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বল্লম, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর জাতীয় বস্তু বহন ও ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন বা প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com