March 3, 2026, 11:31 am
Title :
‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

‘মস্তিষ্কে পানি জমে আছে, ক্লিনিক্যালি উন্নতি নেই’

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 87 Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। সিটিস্ক্যান রিপোর্ট অত্যন্ত খারাপ এসেছে। তার মস্তিষ্কে পানি জমে আছে এবং ক্লিনিক্যালি কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্কে এখনও গুলির একটি ছোট অংশ রয়ে গেছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে মাথার ভেতরে জমাট বাঁধা রক্ত এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

ডা. মোহাম্মদ আব্দুল আহাদ আরও জানান, হাদি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থাও আগের মতোই রয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে তার পরিবার।

চিকিৎসকদের তথ্য মতে, গুলিটি অত্যন্ত দক্ষ হাতে ছোড়া হয়েছে। বুলেটটি শরীরের ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলি যে স্থানে আঘাত করেছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় আপাতত আর কোনো সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com